ডেস্ক: সময়টা দারুণ কাটছে অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডি’আর্কি শর্টের। বিগ ব্যাশ লিগের (বিবিএল) চলতি মৌসুমে বুধবার খেলেছেন অপরাজিত ১২২ রানের ইনিংস। যা বিবিএলের ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ। এর আগের তিন ম্যাচে তার স্কোর ছিল ৯৭, ৯৬ ও ৪২। দুর্দান্ত ফর্মে থাকা ডি’আর্কি হয়ত ডাক পেতে পারেন জাতীয় দলে। বিষয়টি নিয়ে নার্ভাস থাকলেও জাতীয় দলে খেলতে সবসময় প্রস্তুত এই বাঁহাতি ওপেনার।
ডি’আর্কির বিবিএলে অভিষেক হয়েছে ২০১৬ সালে, হোবার্ট হারিকেন্সের হয়ে। প্রথম ম্যাচেই ২৯ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন। আর সেদিন একই দলের হয়ে ৬৯ বলে অপরাজিত ১২২ রানের ইনিংস খেলার পথ ভেঙে দিয়েছেন ২০১২ সালে লুক রাইটের ১১৭ রানের ইনিংসের রেকর্ড। আরেক অস্ট্রেলিয় ক্রিকেটার শন মার্শ ২০১২-১৩ সালে ৯ ম্যাচে ৪১২ রান করেছিলেন, যা বিবিএলের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ। আর ডি’আর্কি চলতি মৌসুমে ৬ ম্যাচেই সংগ্রহ করেছেন ৪০৬ রান।
তার এই পারফরম্যান্সে মুগ্ধ হারিকেন্স অধিনায়ক জর্জ বেইলি ইতোমধ্যে কথা বলেছেন অজি টি-টুয়েন্টি দলের প্রধান নির্বাচক মার্ক ওয়ার সাথে, ‘আমি ইতোমধ্যে জুনের (মার্ক ওয়া) সাথে ডি’আর্কির ব্যাপারে কথা বলেছি। তিনি তো ওর বড় ভক্ত।’
২৭ বছর বয়সী ডি’আর্কি অবশ্য খুব বেশি আশা করছেন না জাতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে, ‘হওয়ার থাকলে হবে, আমি এটা নিয়ে খুব উচ্চাশা করছি না।’ তবে সুযোগ পাওয়ার জন্য সময়টা তার অনুকূলে বলে জানিয়েছেন এই তরুণ, ‘এর চেয়ে ভাল সময় হতে পারে না। সুযোগ পেলে আমি নার্ভাস থাকব, তবে ভীষণ আনন্দিতও হব।’

এ বিভাগের আরো..
ঝিনাইদহে ফুটবল খেলার মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
বিশ্ব ফুটবলে ২০২৩ সালের শীর্ষ ১০ ঘটনা
অস্ট্রেলিয়া হেডের সেঞ্চুরিতে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ