ডেস্ক : দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে চলা শৈত্যপ্রবাহ শুক্রবারও (৫ জোনুয়ারি) অব্যাহত থাকতে পারে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল ৯টায় আবহাওয়া অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শ্রীমঙ্গল, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে ও সংলগ্ন এলাকায় বিস্তার লাভ করতে পারে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝরি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আবহাওয়ার অধিদফতরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত