ডেস্ক: রাজধানীর দক্ষিণখানে পঞ্চাশোর্ধ এক নারীকে ছুরি মেরে হত্যা করেছে তার ছেলে, যাকে মানসিক প্রতিবন্ধী বলছেন স্বজনরা।
দক্ষিণখান থানার এসআই মো. মফিজ জানান, রোববার রাত ১০টার দিকে দক্ষিণখানের খলিল বক্স রোডের এক বাসায় এ ঘটনা ঘটে।নিহতের নাম মমতাজ বেগম। তার ছেলে হাবিবুল্লাহ খান রাজনকে (২৫) থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
এসআই মফিজ বলেন, রাতে রাজনের ছুরিকাঘাতে গুরুতর আহত হন তার মা। বাসার অন্যরা দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মমতাজকে মৃত ঘোষণা করেন।
“স্বজনরা আমাদের বলেছেন, রাজন মানসিক প্রতিবন্ধী। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি।”এ ঘটনায় সোমবার সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। মমতাজের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ বিভাগের আরো..
রায়গঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার
যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন, ৩ জনের জরিমানা
নওগাঁয় জাল ভোট দিতে গিয়ে পুলিশের হাতে আটক ২