October 11, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

দর বাড়ার শীর্ষে ইস্টার্ন কেবলস

ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ইস্টার্ন কেবলস লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ১৯ টাকা  ৬০ পয়সা বা ৮ দশমিক ৭৫ শতাংশ।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, রোববার শেয়ারটি সর্বশেষ ২৪৩ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ হাজার ৯৯১ বারে ১ লাখ ৮৭ হাজার ৬৪৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৪৪ লাখ টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা ৪০ পয়সা বা ৮ দশমিক ৪২ শতাংশ।

আজ কোম্পানিটি সর্বশেষ ৪৩ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৬০২  বারে ৩ লাখ ২৪ হাজার ৫৬০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৩৭ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা রেনউইক যজ্ঞেস্বরের ৪৪ টাকা ৫০ পয়সা বা ৭ দশমিক ৫০ শতাংশ দর বেড়েছে। আজ কোম্পানিটির ৩৬২ বারে ২৪ হাজার  ৯৫০টি ‌শেয়ার লেনদেন হয়েছে।

গেইনারের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফার্মা এইডস,ওয়াটা কেমিক্যাল, ন্যাশনাল টিউবস, উসমানিয়া গ্লাস, ডেসকো, প্রাইমটেক্স ও আনলিমা ইয়ার্ন লিমিটেড।