ডেস্ক: কবি আহসান হাবীবের জন্মশত বার্ষিকীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে আবৃত্তি প্রযোজনা এই দেশ এই মৃত্তিকা। গত শুক্রবার সন্ধ্যায় শিল্পকলার জাতীয় সংগীত, নৃত্যকলা ও আবৃত্তি মিলনায়তনে বণাঢ্য এই অনুষ্ঠানের আয়োজন করেছে আবৃত্তি সংগঠন আবৃত্তি একাডেমি।
কবি আহসান হাবীবের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠনসহ স্বনামধন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, আবৃত্তি একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মৃন্ময় মিজান, আবৃত্তি একাডেমির পরিচালক মাসুদ আহমেদসহ সংগঠনটির অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বাংলাদেশের ধ্রুপদী আবৃত্তি চর্চার ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্রের নাম আবৃত্তি একাডেমি। ১৯ বছরের পথপরিক্রমায় আবৃত্তি একাডেমি দুই হাজারের অধিক শিক্ষার্থীকে শুদ্ধ উচ্চারণ ও বাচনিক উৎকর্ষের প্রশিক্ষণ প্রদান করেছে। আবৃত্তি শিল্পকে জনপ্রিয় এবং প্রাতিষ্ঠানিক রূপ দানের প্রত্যয়ে একাডেমির কর্মীরা নিরলস কাজ করে যাচ্ছে।

এ বিভাগের আরো..
কোলকাতায় বিশ্ব কবি মঞ্চ সম্মাননা পেলেন অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল
একুশে বইমেলা শুরু হচ্ছে ১ ফেব্রুয়ারি
কবি বেগম সুফিয়া কামালের ২৪তম মৃত্যুবার্ষিকী