অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বুড়িগঙ্গাসহ সব নদ-নদী রক্ষায় আপোষ নাই। দখলদার যত প্রভাবশালীই হোক না কেন কারো সঙ্গেই এ ব্যাপারে আপোষ করা হবে না, কাউকে ছাড় দেওয়া হবে না।মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে নদীদূষণ রোধ ও নাব্যতা বৃদ্ধিসংক্রান্ত টাস্কফোর্সের সভা শেষে নৌমন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, আদি বুড়িগঙ্গাসহ রাজধানীর চারপাশের নদ-নদী রক্ষায় নদীর তীরে ২৮০ কিলোমিটার হাঁটারাস্তা নির্মাণ করা হবে।মন্ত্রী বলেন, ঢাকাকে ঘিরে থাকা নদীগুলোর পূর্ণ জরিপ শেষ করে নদীর সীমানা পিলার বসানো হচ্ছে। ইতোমধ্যে ঢাকার আশপাশে ৯৪৭৭টি সীমানা পিলার বসানো হয়েছে।তিনি জানান, ট্যানারি শিল্প সাভারে স্থানান্তরের পর ধলেশ্বরী নদী দূষিত হচ্ছে, শিল্প মন্ত্রণালয়কে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে।

এ বিভাগের আরো..
ঢাকা-ব্রাজিল সামগ্রিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
শেখ হাসিনা গাজা পুনর্দখলের ইসরাইলি পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করেছেন