ডেস্ক: বিদায় নিচ্ছেন সুলতান সুলেমান। কাল বৃহস্পতিবার মারা যাচ্ছেন তিনি।
তার মৃত্যুর মাধ্যমে শেষ হচ্ছে দীপ্ত টিভিতে প্রচারিত অটোম্যান সাম্রাজ্যের ষড়যন্ত্র, গুপ্তহত্যা, এবং দাসপ্রথার অন্তরালে কাহিনি নিয়ে নির্মিত মেগাসিরিয়াল সুলতান সুলেমান। শেষ পর্বে সুলতানকে দেখা যাবে যুদ্ধের ময়দানে। সৈন্যদের উদ্দেশে দীর্ঘ বক্তৃতার সময় অসুস্থ হয়ে পড়বেন তিনি। সেখানেই মৃত্যু হবে তাঁর। মৃত্যুর আগে তিনি স্মরণ করবেন দীর্ঘদিনের বন্ধু ও প্রধান সেনাপতি ইব্রাহিম পাশাকে।

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী