October 9, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত প্রস্তুতিমূলক সভায়

প্রথম কথা ডেক্সঃ  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর “মেমোরি অব দ্য’ ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার”- এ অন্তর্ভুক্তির মাধ্যমে “বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের” স্বীকৃতি লাভের অসামান্য অর্জনকে নারায়ণগঞ্জ জেলায় যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্বকালে জেলা প্রশাসক নারায়ণগঞ্জ জনাব রাব্বী মিয়া।

সভায় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনগণ ও শিশু কিশোরদের অংশগ্রহনে জেলা ও উপজেলায় একযোগে ২৫ নভেম্বর ২০১৭ এর সরকার গৃহিত কর্মসূচি পালনের বিষয়ে বিস্তারিত আলোচনা সম্পন্ন হয়।