October 12, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

টাঙ্গাইলে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪১ তম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, রুমি আক্তার পলিঃ   মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪১ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার সকালে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয় ।  বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক জোট টাংগাইল জেলা শাখা  দিবসটি পালন করে। সকাল ১০.০০ বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক জোটের কেন্দ্রিয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি মোশাররফ হোসেনের নেতৃত্বে টাঙ্গাইল শহীদ মিনার থেকে একটি রেলি বের করা হয় এবং টাঙ্গাইল সন্তোষে ভাসানীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সবশেষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক জোট কেন্দ্রিয় কমিটির সাধারন সম্পাদক এডভোকেট একরামুল হক, সাংগঠনিক সম্পাদক মোল্লা মোঃ জমির উদ্দীন, ঢাকা মহানগর উত্তর সভাপতি রবিউল আলম, টাংগাইল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদিকা মিনু আনোহলী, টাংগাইল জেলা শাখার আহবায়ক শাহীন চাকলাদার, যুগ্ম আহবায়ক শাহ মেহেদী মাসুদ সুমন, মুস্তাফিজুর রহমান মনির, সদস্য নিশাত হাজারী, মাহমুদুল ইমরান, মোতিয়ারা মুক্তা, শফিক তুহিন, মাসুদ পারভেজ মামুন বক্স, ইসমাইল হোসেন সহ অনেকেই অংশগ্রহন করেছে।

১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকার পিজি হাসপাতালে (বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পরে টাঙ্গাইলের সন্তোষে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।