October 12, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

গেজেট বাস্তবায়নের দাবিতে সাভারে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

সাভার থেকে দিদারুল ইসলামঃ
সাভারে বীর মুক্তিযোদ্ধাদের গেজেট বাস্তবায়ন ও আসন্ন জাতীয় নির্বাচনে ভোটার তালিকায় নাম লিপিবদ্ধ করার দাবিতে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধারা।
বৃহস্পতিবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা বাসষ্ট্যান্ড এলাকায় হাতে হাত ধরে এ মানববন্ধন কর্মসুচী পালন করেন তারা। সাভার উপজেলা মুক্তিযোদ্ধা গেজেট বাস্তবায়ন পরিষদ এর ব্যানারে উপজেলার ৮২ জন মুক্তিযোদ্ধা এই কর্মসুচীতে অংশ গ্রহন করেন। মানববন্ধন থেকে এসময় মুক্তিযোদ্ধারা বলেন সাভার উপজেলায় এবার মুক্তিযোদ্ধা যাচাই বাচাইএ ৮২ জন প্রকৃতি মুক্তিযোদ্ধা হয়েছে। তাই এই ৮২ জন মুক্তিযোদ্ধাদের গেজেট বাস্তবায়ন ও আসন্ন জাতীয় নির্বাচনে ভোটার তালিকায় তাদের নাম লিপি বদ্ধ করতে হবে, মুক্তিযোদ্ধারা বাংলাদেশ স্বাধীন না করলে আজ এই দেশ পাকিস্তানে পরিনত হতো। এসময় তারা তাদের দাবি বাস্তাবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষে কামনা করেন।
মানববন্ধন শেষে এসময় মুক্তিযোদ্ধারা দাবি বাস্তবায়নে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাসেল হাসানের মাধ্যমে ঢাকা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।