ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এর পঞ্চম আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ চিটাগং ভাইকিংসের মুখোমুখি হয়েছে হট ফেবারিট রংপুর রাইডার্স। টসে জিতে এদিন ফিল্ডিং বেছে নিয়েছে মাশরাফি বিন মুর্তজার দল।
উড়ন্ত সূচনার পর সৌম্য সরকারের উইকেট হারিয়েছে চিটাগং ভাইকিংস। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বলে সৌম্যর (৭) ক্যাচ নেনে জিয়াউর রহমান। অন্যপ্রান্তে ২১ বলে ৫১ রান করে অপরাজিত আছেন অপর ওপেনার লুক রনচি।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে বর্তমান রানার্সআপ রাজশাহী কিংসে হারিয়েছিল রংপুর রাইডার্স। দিনের দ্বিতীয় তথা সিলেট পর্বের শেষ ম্যাচে খুলনা টাইটানসের মুখোমুখি হবে স্বাগতিক সিলেট সিক্সার্স।

এ বিভাগের আরো..
ঝিনাইদহে ফুটবল খেলার মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
বিশ্ব ফুটবলে ২০২৩ সালের শীর্ষ ১০ ঘটনা
অস্ট্রেলিয়া হেডের সেঞ্চুরিতে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ