ডেস্ক: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুবাশ্বার হাসান সিজারকে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তার বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোতাহার হোসেন। তিনি বলেন, আমার ছেলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সহকারী অধ্যাপক মুবাশ্বার হাসান সিজারকে গত মঙ্গলবার বিকেল থেকে খোঁজে পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে গত মঙ্গলবার রাজধানীর খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
রাজধানীর খিলগাঁও থানার ওসি মো. মশিউর রহমান জিডি করার তথ্যের সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানিয়েছেন, একটি অভিযোগ পাওয়া গেছে। আমরা তদন্ত করে দেখছি।
জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতক মুবাশ্বার হাসান সিজার একসময় সাংবাদিকতাও করেছেন। পরে তিনি যুক্তরাজ্যে মাস্টার্স ও অস্ট্রেলিয়ায় পিএইচডি করেন।
এ ব্যাপারে সিজারের চাচা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) জ্যেষ্ঠ গবেষণা ফেলো মঞ্জুর হোসেন সাংবাদিকদের জানান, গত ২৫ অক্টোবর কেউ একজন ছাত্র পরিচয় দিয়ে সিজারকে খুঁজতে বাসায় এসেছিল। সিজার তখন ছিলেন না। এরপর থেকেই সিজার নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলেন। পরে সিজার নিরাপত্তার জন্য বাসায় সিসি ক্যামেরাও স্থাপন করেন।

এ বিভাগের আরো..
নাজমুল সভাপতি ও সুমনকে সম্পাদক করে বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের নতুন কেন্দ্রীয় কমিটি
রায়গঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার
যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন, ৩ জনের জরিমানা