November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মগবাজার-মৌচাক ফ্লাইওভারে যাতায়াত করবেন যেভাবে

ডেস্ক: অবশেষে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভার। তিন তলা বিশিষ্ট এই ফ্লাইওভারটি রাজধানীর আটটি এলাকার মধ্যে সংযোগ করে দেবে। এই এলাকাগুলো হলো— সাতরাস্তা, কাওরান বাজার, ইস্কাটন, হলি ফ্যামিলি হাসপাতাল বা রমনা থানা, ওয়্যারলেস, রামপুরা, শান্তিনগর ও রাজারবাগ।
.মগবাজার-মৌচাক ফ্লাইওভারের প্রকল্প পরিচালক ও এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুশান্ত কুমার পাল জানান, সাতরাস্তা দিয়ে ফ্লাইওভারে উঠলে মগবাজার হয়ে রমনা থানা বা হলি ফ্যামিলি হাসপাতাল ও ওয়্যারলেস এলাকায় যাওয়া যাবে। ইস্কাটন থেকে যাওয়া যাবে ওয়্যারলেস পর্যন্ত। আর ওয়্যারলেস অংশ থেকে যাওয়া যাবে হাজী পাড়ার শহীদী জামে মসজিদ, শান্তিনগর ও রাজারবাগ এলাকায়।
হলি ফ্যামিলি হাসপাতাল বা রমনা থানা থেকে কাওরান বাজার ও সাতরাস্তায় যাওয়া যাবে। আবুল হোটেল থেকে যাওয়া যাবে শান্তিনগর, রাজারবাগ ও ইস্কাটনে। আবার রাজারবাগ অংশ থেকে যাওয়া যাবে তিনটি অংশে— শান্তিনগর, আবুল হোসেল ও ইস্কাটনে। শান্তিনগর থেকে যাওয়া যাবে ইস্কাটন ও হাজী পাড়ার শাহী মসজিদে। এছাড়া ফ্লাইওভারের নিচের রাস্তা দিয়ে আগের মতোই বিভিন্ন অংশে যাওয়া যাবে।