ডেস্ক: টেলিটক এবার নারীদের বিনামূল্যে ২০ লাখ ‘অপরাজিতা’ প্যাকেজের সিম দেবে। একজন নারী সর্বোচ্চ ২টি সিম সংগ্রহ করতে পারবেন। রোববার সচিবালয়ে এই সিমের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
এর আগে সংস্থাটি উপবৃত্তি বিতরণের লক্ষে উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের বিনামূল্যে ২ লাখ ২৩ হাজার সিম বিতরণের ঘোষণা দেয়।
‘নারীর ক্ষমতায়ন ও তাদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকারের প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে টেলিটক নারীদের বিনামূল্যে ২০ লাখ ‘অপরাজিতা’ সিম বিতরণ করবে’ বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, স্টার্ট-আপ বোনাস হিসেবে অপরাজিতা গ্রাহক ১০ টাকা প্রিলোডেড অ্যামাউন্ট হিসেবে পাবেন। যা তিন মাস পর্যন্ত বহাল থাকবে। সেই সাথে সিম চালুর দিন থেকে ১ সপ্তাহ মেয়াদে এক জিবি ডাটা, ১০ মিনিট অন-নেট (টেলিটক নম্বরে) এবং ৫ মিনিট অফ-নেট (অন্য অপারেটরে) ফ্রি পাবেন।

এ বিভাগের আরো..
জেলে বসেই ভিওআইপি’র ব্যবসা থেকে টাকা লুটছেন সালমান এফ রহমান
জুম কলে মানব মস্তিষ্কের স্বাভাবিক কর্মক্ষমতা থাকে না: গবেষণা
বাংলাদেশে সুইস বিনিয়োগ চেয়েছেন: প্রধানমন্ত্রী