ডেস্ক: দীপিকার বাবা ছোটবেলা থেকেই তার মেয়েরা বড় হয়ে যা হতে চায় তা হবার জন্য অনুপ্রেরণা জুগিয়েছেন। নিজের দুই মেয়েকে তাই পূর্ণ স্বাধীনতায় বড় করে তুলেছেন। সম্প্রতি নিজের সুপারস্টার মেয়ের জন্য পাত্র খুঁজে বিজ্ঞাপন দিয়ে আলোচনায় আসলেন দীপিকা পাডুকোনের বাবা প্রকাশ পাডুকোন।
হেমা মালিনীর জীবন থেকেই নাকি এই বুদ্ধিটি পেয়েছিলেন দীপিকা পাডুকোনের বাবা। হেমা মালিনীর বাবাও তার রূপবতী মেয়ের জন্য পত্রিকায় ‘পাত্র চাই’ বিজ্ঞাপন দিয়েছিলেন। সেইরকমভাবে দিপীকার বাবাও পত্রিকায় বিজ্ঞাপন দিলেন নিজের মেয়ের জন্য যোগ্য পাত্র খুঁজে পেতে।

হেমা মালিনীর আত্মজীবনীমূলক গ্রন্থের প্রকাশনা উৎসবে এ কথা বললেন দীপিকা নিজেই। তিনি এসময় বলেন, ‘প্রেমের সম্পর্কগুলো অনেক জটিল। হেমা মালিনীর বাবা যেমন পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে তাঁর জন্য পাত্রের সন্ধান করেছিলেন আমার বাবাও তেমনি হন্যে হয়ে আমার জন্য সঠিক মানুষটিকে খুঁজে বেড়াচ্ছেন।’
রণবীর ও দীপিকার প্রেমের ব্যাপারটি সবাই জানলেও নতুন খবর হলো, তাদের মধ্যকার প্রেমের সম্পর্কটি কিছুটা হালকা হয়ে আসছে বলে খবর মিলেছে। তার ওপর দীপিকার বাবার পাত্র চেয়ে চিঠি নিয়ে দীপিকার মন্তব্য সন্দেহ আরো বাড়াচ্ছে।
দিপীকার ‘পদ্মাবতী’ সিনেমাটি নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে এরইমধ্যে। রানির ভূমিকায় দীপিকা এই ছবিটিতে অভিনয় করবেন বলে জানা গেছে। ছবিটিতে আলাউদ্দিন খিলজির চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর। চলতি বছরের ১ ডিসেম্বর ছবিটির মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী