November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ঢাকা উত্তর যুবলীগ : মামুন সরকারের বহিষ্কারাদেশ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরায় ব্যবসায়ী সমিতির বিরোধ নিয়ে ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মামুন সরকারের বিরুদ্ধে আনা বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। গতকাল শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আওয়ামী যুবলীগের আলোচনা সভায় এ ঘোষণা দেন সংগঠনের সভাপতি মোহাম্মদ ওমর ফারুক চৌধরী।

বিষয়টির সত্যতা স্বীকার করে যুবলীগের দফতর সম্পাদক কাজী আনিসুর রহমান প্রতিদিনের সংবাদকে বলেন, এ বিষয়ে বৃহস্পতিবার (আজ) একটি প্রেসনোটও দেওয়া হবে।

এদিকে মামুনের বহিষ্কারাদেশ প্রত্যাহারে সন্তোষ প্রকাশ করেছেন ঢাকা উত্তর যুবলীগ সভাপতি মাইনুল হোসেন খান নিখিল ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন। এ বিষয়ে মামুন সরকার বলেন, ‘আমি প্রতিহিংসার স্বীকার হয়েছিলাম। তবে চেয়ারম্যান বিচার বিশ্লেষণ করে আমার বিরুদ্ধে আনা বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছেন।’