October 11, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

পেপ্যাল জুম সার্ভিসের উদ্বোধন

ডেস্ক: অর্থ স্থানান্তরের অনলাইন প্লাটফর্ম পেপ্যালের জুম সার্ভিসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়।

বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বহুল কাঙ্ক্ষিত এই সার্ভিসের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে আইসিটি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ফ্রিল্যান্সারা অংশ নেন। অনুষ্ঠানে অনলাইন সেক্টরের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ফ্রিল্যাংন্সারদের হাতে ক্রেস্ট তুলে দেন সজিব ওয়াজেদ জয়। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, খুবই অল্প সময়ে এবং কম খরচে।

ফ্রিল্যান্সার ছাড়াও প্রবাসীরাও পেপ্যালের মাধ্যমে দেশে টাকা পাঠাতে পারবেন বলেও জানান তিনি। এর মাধ্যমে হুন্ডির মতো অবৈধ অর্থ লেনদেনও বন্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি । আওয়ামী লীগ সরকারের সঠিক সিদ্ধান্ত ও পরিকল্পনার করনেই দেশের অর্থনীতি সঠিক পথে হাঁটছে। দেশের অর্থনীতি সুবিধার জন্যই পেপ্যাল সার্ভিসের মাধ্যমে বিদেশে টাকা পাঠানোর সার্ভিস বন্ধ রাখা হয়েছে তবে যত খুশি টাকা বিদেশ থেকে দেশে আনা যাবে বলেও জানান তিনি।

জয় বলেন, ‘আপনারা এখন বাংলাদেশে টাকা পাঠাতে পারেন। এই টাকা দুই ঘন্টার মধ্যে আপনার একাউন্টে চলে আসবে। সাধারণত চল্লিশ মিনিট লাগে, তবে সর্বোচ্চ দুই ঘন্টা। হয়তো কিছু ক্ষেত্রে কয়েক মিনিটের মধ্যেও চলে আসবে।

পেপ্যালে টাকা পাঠাতে বাৎসরিক কোন ফি নেই বলেও জানান জয়।

তিনি বলেন, ‘এক হাজার ডলারের নিচে আনলে পাঁচ ডলার দিতে হবে। এক হাজার ডলারের উপরে আনলে এখানে কোন ফি নাই। এই টাকা আপনি সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা পাঠাতে পারবেন।’