November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ফেইসবুক পেইজে পরীমনি

ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই সরব পরীমনি। ফেইসবুকে ছবি পোস্ট করা তার নিত্য রুটিন। ছবি পোস্ট করার পাশাপাশি বিভিন্ন বিষয়ে মন্তব্য করে প্রায়ই আলোচনায় আসেন বাংলা সিনেমার এ জনপ্রিয় অভিনেত্রী। এবার দিলেন সৌন্দর্যের সংজ্ঞা।

বুধবার নিজের ভেরিফাইড ফেইসবুক পেইজে একটি পোস্ট দেন পরী। যেখানে তিনি বলেন, ‘সৌন্দর্য হলো, যখন আপনি নিজেকে উপলব্ধিপূর্বক উপভোগ করতে পারবেন। যখন নিজেকে ভালোবাসবেন তখনই আপনি সবচেয়ে সুন্দর…।’

সৌন্দর্য নিয়ে নিজের মতামত দেয়ার সঙ্গে একটি আবেদনময়ী ছবিও পোস্ট করেছেন এ ঢালি সুন্দরী। ছবিটিতে জুনায়েদ করিম জিমির ডিজাইন করা টকটকে লাল ড্রেসে ‘অপ্সরী’কেও হার মানিয়েছেন পরী।