ডেস্ক: বাসভবনে একজন বাবুর্চি ও নিরাপত্তা প্রহরীর (গার্ডের) পরিবর্তে ভাতা পাবেন সচিবরা। এজন্য এখন থেকে তারা ১৬ হাজার টাকা ‘কুক অ্যালাউন্স’ ও ১৬ হাজার টাকা ‘সিকিউরিটি অ্যালাউন্স’ পাবেন।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পরিপত্র জারি করা হয়েছে। এর মাধ্যমে সচিবদের বাসভবনে বাবুর্চি ও নিরাপত্তা প্রহরীর পদ বিলুপ্ত হয়ে যাবে। ১ অক্টোবর থেকে এই সুবিধা কার্যকর ধরা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক (সিনিয়র সচিব), সরকারের সিনিয়র সচিব, সচিব, ভারপ্রাপ্ত সচিবরা এই সুবিধা পাবেন। পিআরএল ভোগরত বা ওএসডি বা চুক্তিভিত্তিতে নিয়োজিত সিনিয়র সচিব, সচিব, ভারপ্রাপ্ত সচিবরাও এই সুবিধার আওতায় থাকবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোজাম্মেল হক খান স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, কুক ও সিকিউরিটি অ্যালাউন্স দেয়ায় সচিবরা আর ডমেস্টিক এইড অ্যালাউন্স পাবেন না। সচিবদের বাসভবনের জন্য সৃষ্টি করা ৭৩টি বাবুর্চি ও ৭৩টি নিরাপত্তা প্রহরীর পদ বিলুপ্ত হয়ে যাবে।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত