ডেস্ক : কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা বহনকারী নৌকা ডুবির ঘটনায় আরও ১১টি লাশ উদ্ধার হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে।
মিয়ানমারের দিক থেকে আসা রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা রবিবার রাত ১০টার দিকে নাফ নদীর গোলারচর পয়েন্টে এসে ডুবে যায়।
এরপর থেকে সোমবার বিকাল পর্যন্ত একজন পুরুষ ও দুইজন নারী ও দশ শিশুর লাশ উদ্ধার করা হয়।
টেকনাফ থানার ওসি মাইনুদ্দিন বলেন, রাত ১০টার দিকে আরও ১১টি লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে।

এ বিভাগের আরো..
চট্টগ্রামবাসীর বহুল প্রত্যাশিত ক্যান্সার হাসপাতালের শুভ উদ্বোধন
কক্সবাজার রেললাইনের দুইপাশে হাজারো দর্শকের উচ্ছাস
শকুন ও রাজনীতির কাক থেকে দেশ বাঁচাতে হবে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী