ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ওয়াইন অঞ্চলে ছড়িয়ে পড়তে থাকা আগুনে পুড়ে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এতে বিধ্বস্ত হয়ে গেছে বিস্তীর্ণ এলাকা।
এছাড়া আগুনে অন্তত ১৫ হাজার ঘরবাড়ি সম্পূর্ণ ছাই হয়ে গেছে বলে মঙ্গলবার বিবিসির খবরে এ তথ্য জানা গেছে।
গত ৮ অক্টোবর স্থানীয় সময় রাতে ৮টার পর আগুনের সূত্রপাত হয়। তবে এর কারণ জানা যায়নি।
এদিকে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অঞ্চল থেকে হাজার হাজার মানুষকে অন্যত্র সরিয়ে ফেলা হচ্ছে। এরইমধ্যে নাপা, সোনোমা ও ইউবা কাউন্টি থেকে অন্তত ২০ হাজার মানুষ পালিয়ে গেছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজ্যে জরুরি অবস্থা জারি করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর। ঘোষণায় বলা হয়েছে, আগুনে হাজারো মানুষের জীবন ও সম্পত্তি ঝুঁকির মুখে রয়েছে।
বিবিসি জানিয়েছে, নিহতদের মধ্যে সোনোমা কাউন্টিতে সাতজন, নাপায় দুইজন ও মোনডোসিনোতে একজন রয়েছেন। এছাড়া অনেকে হতাহত হয়েছেন ও নিখোঁজ রয়েছেন অনেকে।
ক্যালিফোর্নিয়ার ফরেস্ট্রি ও ফায়ার প্রটেকশন বিভাগের প্রধান কিম পিমলট জানান, আগুনে বিভিন্ন এলাকার ১৫০০ ঘরবাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

এ বিভাগের আরো..
রাফায় হামলা হলে ইসরায়েলের ‘বিপজ্জনক পরিণতি’ হবে
ইসরায়েল আল-শিফা থেকে সেনা প্রত্যাহার করেছে: হামাস
শ্রমিক ও গণপ্রবাসীদের সম্মাননায় আল-হারামাইন এর ইফতার মাহফিল।