ডেস্ক: এ বছর যে তিনটি শাখায় এ পর্যন্ত নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে তার প্রতিটিতেই তিন জন করে পুরস্কৃত হয়েছেন। সেই ধারাবাহিকতার ব্যত্যয় ঘটেনি রসায়ন শাখায়ও। এ বছর রসায়ন শাস্ত্রেও নোবেল পেয়েছেন তিনজন – জ্যাক ডাবোশেট, জোয়াচিন ফ্র্যাংক ও রিচার্ড হেন্ডারসন।
সুইডিশ নোবেল কমিটি অর্থাৎ দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস বুধবার সুইডেনের স্টকহোমে এক সংবাদ সম্মেলনে এ পুরস্কার ঘোষণা করে।
কমিটির বক্তব্যে বলা হয়, বিজয়ীরা মলিকিউল নিয়ে গবেষণায় সাফল্যের জন্য এই পুরস্কার জিতেছেন। তাঁরা বায়োমলিকিউলসে ক্রায়ো-ইলেক্ট্রন মাইক্রোস্কপি বিষয়ে গবেষণায় যে সাফল্য দেখিয়েছেন তা রসায়নশাস্ত্রকে ভিন্নতর উচ্চতায় পৌঁছে দেবে। জিকা ভাইরাসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ গবেষণা কাজে ক্রায়ো-ইলেক্ট্রন মাইক্রোস্কপির ভূমিকা অপরিসীম।
নোবেল বিজয়ীদের মধ্যে জ্যাক ডাবোশেট কাজ করেন সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব লৌসানেতে। রিচার্ড হেন্ডারসন একজন স্কটিশ হলেও কাজ করেন যুক্তরাজ্যের কেমব্রিজের এমআরসি ল্যাবরেটরি অব মলিকিউলার বায়োলজিতে। আর জোয়াকিম ফ্র্যাংক জার্মান বংশোদ্ভূত বিজ্ঞানী।

এ বিভাগের আরো..
জলদস্যুদের কবলে নওগাঁর সাহিদুজ্জামানের বাড়িতে স্বজনদের আহাজারি
মসিক এ ইকরামুল হক টিটু দ্বিতীয় বার মেয়র নির্বাচিত
চকরিয়ায় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৬তম জন্ম মহোৎসব উদযাপন