ডেস্ক : বিয়ের তথ্য গোপন করে মুকুট খোয়ানোর কিছু সময় পেরুতে না পেরুতেই সুখবর পেলেন জান্নাতুল নাঈম এভ্রিল। লাভেলো কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তাকে মনোনয়ন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এভ্রিলের নাম ঘোষণা করেন লাভেলোর চেয়ারম্যান ইকরামুল হক।
তিনি বলেন,“জান্নাতুল নাঈম এভ্রিল ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হয়েছিলেন। ভুল বোঝাবুঝির কারণে তাকে মুকুট খোয়াতে হয়েছে। যেহেতু তার মেধা ছিল, এজন্য আমরা তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করলাম।”
এদিকে এভ্রিলের জায়গায় ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নির্বাচিত হয়েছেন প্রতিযোগিতার প্রথম রানারআপ জেসিয়া ইসলাম। বুধবার রাজধানীর হোটেল ওয়েস্টিন-এ আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী