ডেস্ক: গঠনতন্ত্র অনুমোদনের পর এবার নির্বাচনের তারিখ ঠিক করতে বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ বেলা এগারোটায় বিসিবি কার্যালয়ে বসবে এই বোর্ড মিটিং।
এই বৈঠকেই তিন সদস্যের নির্বাচন কমিশনে কারা থাকবেন তা নিয়ে সিদ্ধান্ত আসবে। বিকাল সাড়ে তিনটায় সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। নানা আইনি জটিলতা শেষে বুধবার বিসিবি গঠনতন্ত্র অনুমোদন করে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি।
এই খবরে স্বস্তি এসেছে বোর্ড কর্মকর্তাদের মাঝে। বিসিবির বর্তমান কমিটির নির্ধারিত চার বছরের মেয়াদ শেষ হচ্ছে ১৭ অক্টোবর।

এ বিভাগের আরো..
ঝিনাইদহে ফুটবল খেলার মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
বিশ্ব ফুটবলে ২০২৩ সালের শীর্ষ ১০ ঘটনা
অস্ট্রেলিয়া হেডের সেঞ্চুরিতে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ