ডেস্ক : আজ বৃহস্পতিবার বিশেষ আদালতে জিয়া চেরিটেবল মামলার জেরায় অংশ নেয়ার সময় জ্ঞান হারিয়ে ফেলেন সিনিয়র আইনজীবী টিএম আকবর। বারডেম হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান (ইন্নালিল্লাহে …. রাজিউন)।
বকশিবাজারের বিশেষ আদালতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া চেরিটেবল মামলার জেরায় অংশ নেয়ার সময় জ্ঞান হারিয়ে ফেলেন সিনিয়র এই আইনজীবী। পরে তাকে বারডেম হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞ এই আইনজীবীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবীদের সংগঠন ন্যাশনাল ল’ইয়ার্স কাউন্সিল (এনএলসি)।
বৃহস্পতিবার দুপুরে এক বিবৃতিতে এনএলসির প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট জুলফিকার আলী জুনু অ্যাডভোকেট টিএম আকবরের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আদালতে পিপি মোশারফ হোসেন কাজলের সাথে বিতর্কে অংশ নিচ্ছিলেন আইনজীবী আকবর। জেরা চলাকালীন সময়ে তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। তাকে দ্রুত বারডেম হসপিটালে নেয়া হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওই আইনজীবী।

এ বিভাগের আরো..
বিচারক-আইনজীবীদের কালো কোট-গাউন পরতে বাধ্যবাধকতা নেই।
ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন ও ৩ জনের সশ্রম কারাদন্ড
হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত, রমজানে স্কুল খোলা