নিউইয়র্ক থেকে শমী কায়সার : যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গলব্লাডারে সফল অস্ত্রোপচার হয়েছে। ২৫ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ৮টায় এই অস্ত্রোপচার করা হয়।
প্রধানমন্ত্রী হঠাৎ পেটে ব্যথা অনুভব করলে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করেন এবং গলব্লাডারে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।
এ সময় প্রধানমন্ত্রীর পাশে তার ছোট বোন শেখ রেহানা এবং ছেলে সজীব ওয়াজেদ জয় উপস্থিত ছিলেন।
সফল অস্ত্রোপচার শেষে একদিন পর প্রধানমন্ত্রী তার আবাসস্থল (place of residence ) এ ফিরে আসেন। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।
বর্তমানে চিকিৎসকের পরার্মশ অনুযায়ী তিনি বিশ্রামে আছেন। প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। আগামী ৫ অক্টোবর তিনি দেশে ফিরবেন।

এ বিভাগের আরো..
ঢাকা-ব্রাজিল সামগ্রিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
শেখ হাসিনা গাজা পুনর্দখলের ইসরাইলি পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করেছেন