ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহাম্মদ এরশাদকে রংপুর সিএমএইচ এ ভর্তি করা হয়েছে। বুকে ব্যথা অনুভব করলে মঙ্গলবার রাতে তাকে সিএমএইচ এ ভর্তি করা হয়।
জাতীয় পার্টির মহানগর সম্পাদক এস এম ইয়াসির আলী পরিবর্তন ডটকমকে জানান, মঙ্গলবার রাতে দলীয় সভায় হঠাৎ করে বুকে ব্যথা অনুভর এরশাদ। এসময় তাকে দ্রুত সিএমএইচ নিয়ে যাওয়া হয়।
কর্তব্যরত চিকিৎসকরা তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করে দেন। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলে জানান ইয়াসির আলী।

এ বিভাগের আরো..
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচি
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড সভা কাল
অধ্যক্ষ জীবুন নিছাকে সংরক্ষিত আসনে এমপি হিসেবে পেতে চায় টাঙ্গাইলবাসী