October 10, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

হানিপ্রীতকে ধরতে দিল্লিতে পুলিশের অভিযান

ডেস্ক: ধর্ষণের দায়ে ২০ বছর কারাদণ্ডপ্রাপ্ত ভারতের কথিত ধর্মগুরু রাম রহিমের পালিত কন্যা হানিপ্রীতকে ধরতে এখন দিল্লির বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছেন হরিয়ানা পুলিশ।

জিনিউজের খবরে বলা হয়, দিল্লির গ্রেটার কৈলাসে একটি বাড়িতে হানিপ্রীতের লুকিয়ে রয়েছে-এমন খবর পেয়ে সেই অনুযায়ী চলে তল্লাশি। কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি।

সোমবারই দিল্লি আদালতে আগাম জামিনের আবেদন জানান হানিপ্রীত ওরফে প্রিয়াঙ্কা তানেজা। আইনি কাজের জন্য সোমবার সন্ধ্যায় তিনি দিল্লিতেই ছিলেন বলেন খবর।

হানিপ্রীতের আইনজীবী প্রদীপ আরেয়া জানিয়েছেন,সোমবার সন্ধ্যায় কিছু কাগজপত্রে সই করার জন্য দিল্লির লাজপতনগরে তার অফিসে গিয়েছিলেন হানিপ্রীত।