ডেস্ক: স্প্যানিশ অভিনেত্রী নাথালিয়া রামোসের সঙ্গে রাহুল গান্ধীর ছবি নিয়ে তোলপাড় হয়ে গেল ইন্টারনেট দুনিয়া। এই মুহূর্তে ২ সপ্তাহের জন্য আমেরিকা সফরে রয়েছেন রাহুল গান্ধী।
সেখানেই গত ২২ সেপ্টেম্বর রাহুলের সঙ্গে তাঁর ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন ওই অভিনেত্রী।
ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে নাথালিয়া লিখেছেন, রাহুল গান্ধীর সঙ্গে সময় কাটাতে পেরে তিনি খুবই খুশি। দেশ-বিদেশের নানা তথ্য পেয়েছেন তিনি। নিজেকে সমৃদ্ধ মনে করছেন।
এদিকে এই ছবি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। ব্যাচেলর রাহুল গান্ধীর সঙ্গে নাথালিয়ার সম্পর্ক নিয়ে যেমন জোর গুঞ্জন শুরু হয়েছে, তেমনই রাহুল গান্ধীকে ট্রোল করতেও ছাড়েনি নেটিজেনরা।
সূত্র : ওয়ান ইন্ডিয়া

এ বিভাগের আরো..
রাফায় হামলা হলে ইসরায়েলের ‘বিপজ্জনক পরিণতি’ হবে
ইসরায়েল আল-শিফা থেকে সেনা প্রত্যাহার করেছে: হামাস
শ্রমিক ও গণপ্রবাসীদের সম্মাননায় আল-হারামাইন এর ইফতার মাহফিল।