ডেস্ক: বলিউড-হলিউডের প্রিয়মুখ প্রিয়াঙ্কা চোপড়া অফিশিয়াল ফেসবুক পেজে বেশ কিছু ছবি শেয়ার করেছেন। ছবিগুলো যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যাল মঞ্চের। হুট করে একটি ছবিতে আপনার চোখ আটকে যাবে। মাইক্রোফোন হাতে প্রিয়াঙ্কার সাথে বাংলাদেশের পতাকা হাতে এক তরুণীকে দেখতে পাবেন।
ছবিটি প্রকাশ হয়েছে রোববার সন্ধ্যার দিকে। সেখানে বাংলাদেশিরা মন্তব্যের বন্যা বয়ে দিয়েছেন ও শতাধিকবার শেয়ারও করেছেন।
জানা গেছে, ২৩ সেপ্টেম্বর গ্লোবাল সিটেজেন ফেস্টিভ্যালের মঞ্চে তোলা ছবি এটি। বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীদের মিলনমেলা ঘটে এ আয়োজনে। অনুষ্ঠানের এক পর্যায়ে ওই তরুণীকে মঞ্চে ডাকা হলে তিনি বাংলাদেশের পতাকা হাতে নিয়ে উঠেন।
প্রিয়াঙ্কা অনুষ্ঠানটি উপস্থাপনাকে তার জীবনের সেরা অভিজ্ঞতাগুলোর একটি বলেছেন। তিনি সংগঠনটির শুভেচ্ছা দূত।
উৎসবে বিখ্যাত তারকাদের মধ্যে আরো ছিলেন গায়িকা ডেমি লোভেটো, অস্কারজয়ী কৃষ্ণাঙ্গ অভিনেত্রী লুপিটা এন’ইয়োঙ্গো, ভারতীয় বংশোদ্ভুত ব্রিটিশ অভিনেত্রী ফ্রিডা পিন্টো ও হলিউড অভিনেত্রী মিশেল মোনাগান।
সংগীত পরিবেশন করেন বিখ্যাত সংগীতশিল্পীরা। উল্লেখযোগ্য হলেন স্টিভ ওয়ান্ডার, গ্রিন ডে, দ্য কিলারস, দ্য লুমিনিয়ার্স, দ্য চেইনস্মোকারস, ফ্যারেল উইলিয়ামস, বিগ শন ও অ্যালেসিয়া কারা।
সূত্র: পরির্বতন

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী