ডেস্ক: প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে স্লোগান দেওয়ার অভিযোগে করা মামলায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ও তার সহযোগী সনাতন উল্লাহর জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে মহানগর হাকিম শেখ ছামিদুল ইসলাম ১০ হাজার টাকা মুচলেকা বন্ডে জামিন মঞ্জুর করেন। এর আগে বুধবার একই আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আলাউদ্দিন বলেন, মামলাটি বিচারের জন্য বিজ্ঞ আদালতে বদলী হয়ে এসেছে। বুধবার আদালতে আসামিরা হাজির না হওয়ায় আদালত পরোয়ানার এ আদেশ দেন। একই সাথে আগামী ২৬ অক্টোবর অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করেছেন।
এর আগে এ মামলায় গত ১৬ জুলাই ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামান এর আদালতে তারা আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত ৫ হাজার টাকা বন্ডে জামিন মঞ্জুর করেছিলেন।
ছাত্রলীগের কেন্দ্রীয় শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রব্বানী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালত মামলা আমলে নিয়ে ১৬ জুলাইয়ের মধ্যে তাকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন। মামলায় সনাতন উল্লাহ নামে আরেকজনকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২৮ মে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত মিছিল নিয়ে যায় গণজাগরণ মঞ্চের কর্মীরা। ভাস্কর্য নিয়ে অপরাজনীতির প্রতিবাদে করা ওই মশাল মিছিলের নেতৃত্ব দেন ইমরান এইচ সরকার।
তার সহকারি সনাতন উল্লাহ মিছিলের স্লোগান দেন। স্লোগানে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করা হয়।

এ বিভাগের আরো..
বিচারক-আইনজীবীদের কালো কোট-গাউন পরতে বাধ্যবাধকতা নেই।
ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন ও ৩ জনের সশ্রম কারাদন্ড
হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত, রমজানে স্কুল খোলা