নীলফামারী প্রতিনিধি : ক্যানসারের পরে ডেঙ্গু ও চিকন গুনিয়ার ভয়াবহতা নিয়ে জনমনে সচেতনা সৃষ্টির লক্ষে দিন ব্যপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে নীলফামারীতে।
বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে নীলফামারী সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় ডেঙ্গু ও চিকন গুনিয়ার ক্ষতিকর দিকগুলো তুলে ধরে বক্তব্য রাখেন, উপ-প্রধান প্রশাসন ও প্রশিক্ষন এবং প্রোগ্রাম ম্যানেজার (স্বাস্থ্য শিক্ষা ব্যুরো ও স্বাস্থ্য মন্ত্রনালয়) মো. আব্দুল আজিজ।
স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় ও সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক খালেদ রহীম।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিসদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, নবাগত অতিরিক্ত পুলিশ সুপার মহিদুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক আফরোজা বেগম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. এরফান আলী. মা ও শিশু কল্যান কেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা ডা. রোখসানা বেগম, সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা ডা. মনিরুজ্জামান, শিশু বিষেজ্ঞ দিলীপ কুমার রায় প্রমুখ। এছাড়াও সরকারী বেসরকারী , এনজিও প্রতিনিধি, আনসার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ঢাকা বিভাগীয় হেলথ এডুকেশন (স্বাস্থ্য শিক্ষা ) কর্মকর্তা আলমগীর ফকির বলেন, ডেঙ্গু ও চিকন গুনিয়া প্রতিরোধে বাসা বাড়ীর চারি পাশে ময়লা আর্বজনা ও বিশেষ করে ডাবের খোসা, গাড়ীর টায়ার, ফুলের টপ, ২ মিলি পর্যন্ত সচ্ছ পানীতে ওই চিকন গুনিয়া রোগের ভাইরাজ ছড়ায়।
তিনি বলেন, এই ভাইরাজ থেকে মুক্তি পেতে সচেতনতাই একমাত্র প্রতিষেধক। সকাল ও সন্ধ্যা বেলা এই জাতীয় মশা বংশ বিস্তার করে থাকে এবং মানুষকে কামড় দেয়। এর থেকে পরিত্রাণ পেতে রাতে মশারী ও দিনের বেলা ফুল প্যান্ট ও ফুল হাতা সার্ট ব্যবহারের পরামর্শ দেন তিনি। গ্রাম এলাকার চেয়ে শহর এলাকায় এই রোগের প্রার্দভাব বেশী বলে মন্তব্য করেন তিনি।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত