নড়াইল জেলা প্রতিনিধি : নড়াইলের জেলার সীমান্তবর্তী চরজাজিরা গ্রামে মঙ্গলবার(১৯ সেপ্টেম্বর) সকালে জিহাদ মোল্যা(৪০) নামে এক কৃষককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এসময় জিহাদের অপর ভাই রাজু মোল্যাকে (২১) কুপিয়ে আহত করা হয়। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত জিহাদ মোল্যা ওই গ্রামের রকমান মোল্যা ওরফে রুখো মোল্যার ছেলে। এ সংশ্লিষ্ট সূত্র ও পারিবারিক সূত্র জানায়, রাতইল ইউনিয়নের চরজাজিরা গ্রাম এবং মল্লিকপুর ইউনিয়নের পারকরফা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে মনি শেখ ও কবির মোল্যার নেতৃত্বাধীন গ্রুপ এবং দেলোয়ার শেখ এর নেতৃত্বাধীন গ্রুপ এর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। নিহত জিহাদ মোল্যা ছিলেন মনি শেখ ও কবির মোল্যা গ্রুপের। বেশ কিছুদিন আগে এলাকার প্রতিপক্ষরা জিহাদ মোল্যার বাড়ি ভাংচুর করে। ওই ঘটনায় জিহাদ মোল্যা বাড়িভাংচুরের মামলা করতে ব্যার্থ হলেও প্রতিপক্ষরা উল্টো জিহাদ মোল্যা ও তার ভাই রাজুর নামে ছিনতাই মামলা দায়ের করে। ওই মামলায় গোপালগঞ্জ আদালতে হাজিরা দেবার জন্য মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে বাড়ি থেকে বের হয়ে চরজাজিরা গ্রামের লিয়াকত শেখের বাড়ির পূর্বপাশে রাস্তায় পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষরা ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে তাদের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের কোপ ও লাঠির আঘাতে জিহাদ মোল্যার মৃত্যু হয় এবং রাজু মোল্যাকে দ্রুত উদ্ধার করে গ্রামবাসীরা চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসে। নিহত জিহাদের শ্বশুর মুরাদ মোল্যা, নিহতের মেয়ে কাকলী খানম, নিহতের ভাই শের আলী ও তার স্ত্রী রাশিদা বেগম,গ্রামের বাসিন্দা লিযাকত শেখসহ অন্যরা অভিযোগে জানান, পূর্ব শত্রুতার জের ধরে চরভাটপাড়া এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মশিউর রহমান টনি, খবির মুন্সীর ছেলে মুকুল, দেলোয়ার মৃধা, মিতু শেখ, মৃত হবি শেখের ছেলে মোঃ মুনজু, খোকন তালুকদারের ছেলে বিলা, হাবিবুর শেখের ছেলে হাবিল শেখ, আলী তালুকদারের ছেলে সেলিম, আশরাফ আলী, শওকত, লিপন, রিয়াজ, খোকন, মাহামুদ, শামীম, হেলাল, বাকু, মারুফ এর নেতৃত্বে ১৫/২০ জনে জিহাদ মোল্যা ও রাজু মোল্যার উপর হামলা চালায়। নিহত জিহাদের শ্বশুর মুরাদ মোল্যা আরো জানান, জিহাদের বাড়ির অবস্থান লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পারকরফা গ্রামে হলেও জিহাদ কাশিয়ানীর রাতইল ইউনিয়নের ভোটার ছিল এবং চরজাজিরা এলাকায় খুন হন। সরেজমিনে গেলে দেখা যায়, নিহতের স্ত্রী মরিয়ম বেগম ও মেয়ে লোহাগড়ার মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী কাকলী খানম শোকে মূর্ছা যাচ্ছেন। গ্রামের লোকজন ও পুলিশ ভীড় করেছে সে বাড়িতে। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) একে,এম আলীনুর প্রতিবেদক উজ্জ্বল রায়কে জানান, জানান, লাশ উদ্ধার করে পোষ্টমর্টেমের জন্যে মর্গে প্রেরণ করা হয়েছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গ্রামের পরিবেশ শান্ত আছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত