নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেযে বড় উৎসব শারদীয় দুর্গাপূজায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে। পূজার শুরু থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত এই নিরাপত্তা বলয় থাকবে।
আজ রোববার দুপুরে সচিবালয়ে আইন শূঙ্খলা সংক্রান্ত এক বৈঠক শেষে তিনি একথা বলেন।
তিনি বলেন, নিয়মিত আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এক লাখ ৬৮ হাজার আনসার নিযুক্ত থাকবে। সুশৃঙ্খলভাবে পূজা উদযাপনে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত বসানো হবে।
মন্ত্রী জানান, এবার সারাদেশে ৩০ হাজার ৭৭টি পূজামণ্ডপে পূজা হবে। ঢাকা মহানগরীতে পূজা হবে ২৩১টি মণ্ডপে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রতিমা বিসর্জনের জন্য বেলা ৩টার মধ্যে মণ্ডপে আসতে হবে। রাত ৮টার মধ্যে বিসর্জন কাজ শেষ করতে হবে।
মন্ত্রী বলেন, ডিএমপিতে নিয়ন্ত্রণকক্ষ খোলা হবে। সব ধর্মের প্রতিনিধি নিয়ে একটি শৃঙ্খলা কমিটি হবে।

এ বিভাগের আরো..
রায়গঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার
যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন, ৩ জনের জরিমানা
নওগাঁয় জাল ভোট দিতে গিয়ে পুলিশের হাতে আটক ২