বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্তের মিয়ানমার অংশে ফের স্থলমাইন বিস্ফোরণে মোস্তাক আহম্মদ (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় তার স্ত্রী নুর আয়েশার (২২) একটি পা ক্ষত-বিক্ষত হয়ে যায়। সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার জামছড়ির গর্জনতলী সীমান্তে এ ঘটনা ঘটে। এ নিয়ে গত এক সপ্তাহে নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে নারীসহ সাতজন নিহত ও তিনজন আহত হলেন।
বান্দরবান সদর ইউনিয়নের চেয়ারম্যান তসলিম ইকবাল জানান, চার সদস্যের ওই পরিবারটি সীমান্তের কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করছিলেন। এসময় স্থলমাইনের বিস্ফোরণ ঘটে। এতে মোস্তাক আহম্মদ ঘটনাস্থলেই মারা যান।
অন্য রোহিঙ্গা শরণার্থীরা মরদেহ উদ্ধার করে রাতেই গর্জনতলী সীমান্তে দাফন করেন। আর নুর আয়েশাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। নাইক্ষ্যংছড়ি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আনোয়ারুল আজিম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত