October 13, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

রোহিঙ্গাদের অবস্থা দেখতে উখিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

ডেস্ক: মিয়ানমারের আইন-শৃঙ্খলা বাহিনীর অত্যাচারে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা দেখতে কক্সবাজারের উখিয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) তিনি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। রবিবার (১০ সেপ্টেম্বর) গণভবনে এক অনুষ্ঠান শেষে সরকার ও দলের উচ্চ পর্যায়ের কর্তা ব্যক্তিদের সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে কথা বলার সময় তিনি এই কথা বলেন।

গত ৭ সেপ্টেম্বর উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গাদের নিবন্ধিত ক্যাম্প ও অস্থায়ী ক্যাম্পগুলো পরিদর্শন করেন তুরস্কের ফার্স্টলেডি এমিন এরদোয়ান। রোহিঙ্গাদের বিষয়ে বাংলাদেশের অবস্থানের প্রশংসা করেন তিনি। যুক্তরাষ্ট্রও এই ইস্যুতে বাংলাদেশের প্রশংসা করেছে।