November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

বিশ্ব একাদশে খেলতে পাকিস্তানে তামিম

ডেস্ক: আন্তর্জাতিক একাদশের হয়ে টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য শনিবার রাতে লাহোর পৌঁছেছেন টাইগার ওপেনার তামিম ইকবাল।

তিন ম্যাচের টুর্নামেন্টে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার এই বা হাতি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মঙ্গলবার প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। পরের দুই ম্যাচ একই ভেন্যুতে ১৩ ও ১৫ সেপ্টেম্বর।

আন্তর্জাতিক একাদশের পনেরো ক্রিকেটারদের মধ্যে তামিমই সবার আগে পাকিস্তান পৌঁছেছেন। বাকিরা এখন দুবাইতে তিনদিনের প্রস্তুতি ক্যাম্পে অংশ নিচ্ছেন।