ডেস্ক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গতকাল বুধবার বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. আবদুস সোবহান গোলাপ বাসস’কে এ কথা জানিয়েছেন।
আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক সেকেন্দার আলী মোল্লার নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল বুধবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হাতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ঈদের শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।
সূত্র: বাসস

এ বিভাগের আরো..
জলদস্যুদের কবলে নওগাঁর সাহিদুজ্জামানের বাড়িতে স্বজনদের আহাজারি
মসিক এ ইকরামুল হক টিটু দ্বিতীয় বার মেয়র নির্বাচিত
চকরিয়ায় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৬তম জন্ম মহোৎসব উদযাপন