ডেস্ক : চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গ্রামীণ এলাকায় কয়েক ডজন বাড়িঘর ভূমিধসের কবলে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫জনে উন্নীত হয়েছে।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এএফপি একথা জানায়।
চায়না সেন্ট্রাল টেলিভিশনের এক রিপোর্টে বলা হয়, গুইঝু প্রদেশের বিজি শহর এলাকায় সোমবারের দুর্যোগে কমপক্ষে ১৫জন নিহত ও আটজন আহত হয়েছে।
তবে চীনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়া মৃতের সংখ্যা ১৭ বলে জানিয়েছে।
দুর্গত এলাকায় উদ্ধার অভিযান চলছে উল্লেখ করে স্থানীয় কর্তৃপক্ষ মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা প্রকাশ করেছে।

এ বিভাগের আরো..
রাফায় হামলা হলে ইসরায়েলের ‘বিপজ্জনক পরিণতি’ হবে
ইসরায়েল আল-শিফা থেকে সেনা প্রত্যাহার করেছে: হামাস
শ্রমিক ও গণপ্রবাসীদের সম্মাননায় আল-হারামাইন এর ইফতার মাহফিল।