October 10, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

সাড়ে ৩ হাজার জনবল নেবে ৬ ব্যাংক

ডেস্ক: রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা, রূপালীসহ ৬ ব্যাংক ও ১ টি আর্থিক প্রতিষ্ঠানে ৩ হাজার ৪৬৩ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তি অনুসারে সোনালী ব্যাংক লিমিটেডে ৩৬৩ জন, জনতা ব্যাংকে ১৯০ জন, রূপালী ব্যাংকে ৬৯৯ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে ১৮ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে ১ হাজার ৭২২ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ৪৫৫ জন এবং আর্থিক প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে (আইসিবি) ১৬ জনসহ মোট ৩ হাজার ৪৬৩ জন কর্মকর্তা (সাধারণ) নিয়োগ করা হবে।

তবে পদের সংখ্যা কম বা বেশি হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।

আগ্রহী প্রার্থীদের বয়সসীমা ১ আগস্ট ২০১৭ তারিখে সর্বোচ্চ ৩০ বছর এবং মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর হবে।

 বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক