ডেস্ক: পবিত্র ঈদুল আজহা আগামী ২ সেপ্টেম্বর শনিবার উদ্যাপিত হবে। বুধবার সন্ধ্যায় রাজধানীর ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মতিউর রহমান।তিনি বলেন, আজ বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। হবিগঞ্জ, লক্ষীপুর, শেরপুর, গোপালগঞ্জ, মুন্সীগঞ্জসহ প্রায় সব জেলা থেকে চাঁদ দেখার খবর এসেছে।
চাঁদ দেখা যায়ায় বৃহস্পতিবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। ১০ জিলহজ, অর্থাৎ ২ সেপ্টেম্বর ঈদুল আজহা উদযাপিত হবে।
হিজরি পঞ্জিকা অনুসারে জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপন করেন মুসলমানরা। সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের আশায় সেদিন তারা পশু কোরবানি দেন।
এ বছর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশের আগের দিন, অর্থাৎ ১ সেপ্টেম্বর ঈদুল আজহা উদযাপিত হবে।

এ বিভাগের আরো..
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী
মানুষের কল্যাণে নীরবে যারা কাজ করছেন তাদের সম্মান দিন : প্রধানমন্ত্রী