ডেস্ক: সিঙ্গাপুর উপকূলসহ এশিয়া অঞ্চলে একের পর এক রণতরী দুর্ঘটনায় পড়ার পর সপ্তম নৌবহরের প্রধান ভাইস অ্যাডমিরাল জোসেফ অকয়েনকে বরখাস্ত করেছে যুক্তরাষ্ট্র নৌবাহিনী।
মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বরাত দিতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, ভাইস অ্যাডমিরাল অকয়েনেরে নেতৃত্বের উপর আস্থা হারিয়েছে মার্কিন নৌবাহিনী। সোমবার সিঙ্গাপুরের কাছে একটি তেলবাহী জাহাজের সঙ্গে মার্কিন রণতরী ইউএসএস জন এস ম্যাককেইন এর সংঘর্ষে ৫ নৌসেনা আহত ও এবং ১০ নিখোঁজ হয়। পরে নিখোঁজ নৌসেনাদের অনুসন্ধানের অভিযানে মঙ্গলবার ইউ.এস.এস জন ম্যাককেইনের ডুবে যাওয়া অংশের বন্ধ কম্পার্টমেন্টগুলোর ভেতরে নিখোঁজ নাবিকদের দেহাবশেষ খুঁজে পাওয়া যায়।

এ বিভাগের আরো..
রাফায় হামলা হলে ইসরায়েলের ‘বিপজ্জনক পরিণতি’ হবে
ইসরায়েল আল-শিফা থেকে সেনা প্রত্যাহার করেছে: হামাস
শ্রমিক ও গণপ্রবাসীদের সম্মাননায় আল-হারামাইন এর ইফতার মাহফিল।