October 9, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

সাংসদ আমানুরকে বিচারিক আদালতে হাজিরের নির্দেশ

ডেস্ক: আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় সাংসদ আমানুর রহমান খানকে বিচারিক আদালতে হাজির করার আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

বুধবার (২৩ আগস্ট) আমানুরের জামিন বিষয়ে আপিল আদালতের দেওয়া আদেশ সংশোধন চেয়ে করা এক আবেদনের শুনানিকালে এই আদেশ আসে।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ ওই আবেদন শুনানি ১৫ অক্টোবর পর্যন্ত মুলতবি (স্ট্যান্ড ওভার) রেখেছেন।

মামলার তারিখে বিচারিক আদালতে আমানুরকে হাজির করা হয় না জানিয়ে এ বিষয়ে নির্দেশনা চেয়ে করা অ্যাটর্নি জেনারেলের আরজির পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়।