ডেস্ক : চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
সোমবার সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নায়করাজ রাজ্জাকের মৃত্যু সংবাদে মন্ত্রী সেখানে ছুটে যান ও পরিবার-পরিজন ও ভক্তদের আন্তরিক সমবেদনা জানান।
মন্ত্রী এ সময় সাংবাদিকদের বলেন, এদেশের চলচ্চিত্রের উত্থান ও গর্বিত পথচলায় নায়করাজ রাজ্জাকের অবিস্মরণীয় অবদান তাঁকে চিরভাস্বর ও অমর করে রেখেছে। তাঁর হাত ধরে মানুষ বার বার ফিরে গেছে চলচ্চিত্রের কাছে, অকুণ্ঠ ভালোবাসায় তাকে সুমহান মর্যাদায় আসীন করেছে।
তিনি নায়করাজ রাজ্জাকের আত্মার শান্তি কামনা করেন ।
নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে তথ্যসচিব মরতুজা আহমদও গভীর শোক প্রকাশ করেছেন।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত