মাদারীপু প্রতিনিধি : মাদারীপুরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী নিতু মন্ডল হত্যা মামলায় একমাত্র আসামী মিলন মন্ডলকে ফাঁসির রায় দিয়েছে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালত। সোমবার দেড়টার দিকে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দিন আহমেদ এ আদেশ প্রদান করেন।
মামলার বিবরনে জানা গেছে, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গত বছরের ১৮ সেপ্টেম্বর নিতু মন্ডল স্কুলে যাওয়ার সময় একটি নির্জন বাশ বাগানে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে একই গ্রামের মিলন মন্ডল। গুরতর আহত অবস্থায় নিতুকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার আগেই সে মারা যায়। এঘটনায় ওই দিনই ডাসার থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহতের বাবা নির্মল মন্ডল। সোমবার দেড়টার দিকে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দিন আহমেদ সাক্ষি প্রমানের ভিত্তিতে একমাত্র আসামী নির্মল মন্ডলকে দোষী সাবাস্ত করে ফাঁসির আদেশ দেন। মিলন মন্ডল নবগ্রাম আলিসার কান্দি গ্রামের বিরেন মন্ডলের ছেলে। নিতু মন্ডল ডাসারের নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল। এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে নিহতের বাবা ও রাষ্ট্রপক্ষের আইনজীবী।
এব্যাপারে নিতুর বাবা ও মামলার বাদী নির্মল মন্ডল জানান, এই রায়ে আমি সন্তুষ্ট হয়েছি। আমার মেয়ের আত্ম শান্তি পাবে। এখন যতদ্রুত সম্ভব এই রায় কার্যকরের দাবী জানাই। সেই সাথে যারা এই রায়ের জন্যে কষ্ট করেছেন তাদের ধন্যবাদ জানাই।
এব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাড. এমরান লফিত বলেন, মামলাটি চাঞ্চল্যকর হওয়ায় মাত্র তিনটি কার্যদিবসের মধ্যেই রায় দিয়েছে আদালত। এতে প্রমাণিত হচ্ছে, এই সরকার যে কোন মামলা দ্রুততার সহিত নিষ্পত্তি করতে পারে। আমরা এই রায়ে খুশি।

এ বিভাগের আরো..
বিচারক-আইনজীবীদের কালো কোট-গাউন পরতে বাধ্যবাধকতা নেই।
ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন ও ৩ জনের সশ্রম কারাদন্ড
হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত, রমজানে স্কুল খোলা