কুড়িগ্রাম প্রতিনিধি : হেলিকপ্টার যোগে কুড়িগ্রামে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন শেষে বন্যার্তদের মাঝে ত্রান বিতরন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি শনিবার বিকেলে ৩টা ২০ মিনিটে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের পাঙ্গারাণী লক্ষ্মীপ্রিয়া স্কুল এন্ড কলেজ মাঠে পৌছলে উপস্থিত জনতা স্লোগানে মুখরিত করে তোলে গোটা মাঠ।প্রধানমন্ত্রী জবাবে হাত নেড়ে অভিবাদন গ্রহন করেন। প্রধানমন্ত্রী ১ হাজার বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রান বিতরন করেন। পরে স্কুল মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।
এসময় বন্যা দুর্গত মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়,জনগনের উন্নয়ন হয়। খাদ্যে স্বয়ংসম্পূর্ন হয় দেশ। যে কোন দুর্যোগ মোবাবেলা করতে পারে। দেশে খাদ্যের কোন অভাব থাকেনা। তিনি আরও বলেন,আপনাদের জন্য যা যা করা প্রয়োজন তা করা হবে। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষককে কৃষি উপকরন, গৃহহারা মানুষের বাড়ি-ঘর তৈরি সহ ছাত্র ছাতীদের বই ও স্কুলগুলো পূন নির্মান করা হবে ।
এসময় বিএনপিকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, জিয়াকে মেজর থেকে মেজর জেনারেল করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিব। কিন্তু সেই জিয়া সংবিধান লংঘন করে রাষ্ট্র ক্ষমতায় গেছে। আমাদের দেশে আসতে দেয়নি।পাসপোর্ট আটকে দিয়েছিল।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী প্রমুখ।
তিনি নিজ হাতে বন্যা দূর্গতদের হাতে ত্রান তুলে দেন। ত্রাণ বিতরনকালে বন্যার্তকে বুকে টেনে নেন প্রধানমন্ত্রী ।ত্রান সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবন, চিড়া, মুড়ি, চিনি, মোম ও দিয়াশলাই।
এর আগে প্রধানমন্ত্রী দিনাজপুরে বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও ত্রান বিতরন করেন।

এ বিভাগের আরো..
ঢাকা-ব্রাজিল সামগ্রিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
শেখ হাসিনা গাজা পুনর্দখলের ইসরাইলি পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করেছেন