ডেস্ক : ভারতের মুম্বাই-আহমেদাবাদ হাইওয়েতে সড়ক দুর্ঘটনায় টেলিভিশনের দুই অভিনেতা গগন কং এবং অর্জিত লাভানিয়ার মত্যু হয়েছে।
শনিবার মুম্বাইয়ের কাছে পালগড় জেলায় এ দুর্ঘটনা ঘটে বলে রোববার জি-নিউজ জানায়।
খবরে বলা হয়, পুরাণভিত্তিক সিরিয়াল মহাকালি- অন্থ হি আরম্ভ হ্যায় নামে সিরিয়ালে অভিনয় করতেন দুই অভিনেতা গগন কং এবং অর্জিত লাভানিয়া। সিরিয়ালে ভগবান ইন্দ্রের চরিত্রে অভিনয় করতেন গগন এবং নন্দীর ভূমিকায় অভিনয় করতেন অর্জিত।
স্থানীয় পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময়ে গগন গাড়ি চালাচ্ছিলেন এবং অর্জিত তার পাশে বসে ছিলেন। শ্যুটিংয়ের স্টুডিও থেকে ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়ে তারা।

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী