November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

যথাযথ ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে জন্মষ্টমী

ডেস্ক : অসংখ্য উপাচারে সেজে ধর্মীয় আচারের মধ্য দিয়ে পূজিত হলেন সনাতন ধর্মাবলম্বীদের দেবতা শ্রীকৃষ্ণ। মর্ত্যে অবতাররূপে এই দেবতার জন্মদিনে, প্রতিবছরের মতো এবারো জন্মষ্টমী পালন করা হচ্ছে যথাযথ ভাবগাম্ভীর্য আর আনন্দ উৎসবের মধ্য দিয়ে।

সোমবার সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে পূজা অর্চনার মধ্য দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। হিন্দু পুরান মতে, পাশবিক শক্তি যখন ন্যায়, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়, তখন অপশক্তি দমন কোরে, কল্যাণ ও ন্যায় প্রতিষ্ঠার জন্য মানুষরূপে জন্ম নেন শ্রীকৃষ্ণ।

বর্তমান সময়ের সন্ত্রাস আর যুদ্ধময় পরিস্থিতিতে ন্যায় আর সত্যকে প্রতিষ্ঠায় এমন শুভ আত্মার তেজদীপ্ত মহিমা সবার মাঝে ছড়িয়ে পরার প্রার্থনা জানানো হয়। সারা দেশ জুড়ে পূজা, যজ্ঞ, আনন্দ র‌্যালী, ধর্মসভা আর ধর্মীয় সঙ্গীতের নানা আয়োজন থাকছে দুই দিনব্যাপী জন্মাষ্টমীর উৎসবে।