November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

চঞ্চল-মিলি ভালোবেসে বিয়ে করেছেন!

ডেস্ক: মনপুরা সিনেমার সফল জুটি চঞ্চল চৌধুরী-ফারহানা মিলি। ছবিতে একজন অপরজনকে ভালবাসলেও পরিণয় ঘটেনি। তবে এবার ঈদের জন্য নির্মিত নাটক ‘হেপি ফ্যামিলি’ তে ঘটেছে এর উল্টোটা। দুজন-দুজনকে ভালোবেসে বিয়ে করেছেন তারা, আর তাদের ঘরে আসছে নতুন অতিথি। ঘটনাটি তাদের পরিবারের জন্য সুখবরই বটে। নাটকটিতে কাশেম ও ভানুমতি চরিত্রে অভিনয় করেন দুজনে। ‘হেপি ফ্যামিলি’ নাটকটি আসছে ঈদে গাজী টিভিতে প্রচারিত হবে।

বৃন্দাবন দাসের রচনা ও দীপু হাজরার পরিচালনায় নাটকটির গল্পে দেখা যাবে হাশেম-কাশেম দুই ভাই। আলাদা সংসার। প্রতিদিন সকাল হলেই দুই পরিবারে শুরু হয় ঝগড়া, চলে ঘুমাবার পূর্ব পর্যন্ত। কিন্তু গ্রামবাসীকে তারা বড়মুখ করে বলে আমরা হেপি ফ্যামিলি। গ্রামবাসীও জানে তারা কেমন হেপি ফ্যামিলি। একদিন বড় ভাই হাশেম বউয়ের উপর রাগ করে বিষ পান করতে বাইরে চলে যায়। দিন পার হয়ে গেলেও বাড়ী ফেরেনা সে। সকলে উদ্বিগ্ন। সত্যিই কি হাশেম মরে গেল ? এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘হেপি ফ্যামিলি’।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছন চঞ্চল চৌধুরী, ফারহানা মিলি, ফজলুর রহমান বাবু, শাহানাজ খুশী, মাসুদ রানা মিঠু, দিব্য জ্যোতি, শম্য জৌতি, বেলাল প্রমুখ।

এ প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, বৃন্দাবন’দার গল্প বরাবরই অন্যরকম। প্রতিটি চরিত্রেই থাকে ভিন্নতা, কাজও করি মনের আনন্দে।’

ফারহানা মিলি বলেন, ‘এর আগে বৃন্দাবন দাদার দু’একটি নাটক আমি করেছি। তার লেখা একটি ধারাবাহিকেও অভিনয় করছি। যেহেতু নাকটটি পাবনার আঞ্চলিক ভাষায় লেখা তাই শুরুতে আমার কিছুটা কষ্ট হলেও বৃন্দাবন দাদা, চঞ্চল দাদা, খুশী আপা পাশে থেকে সহযোগিতা করায় তেমন কঠিন বলে মনে হয়নি।’