নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পূর্বাচলে নতুন শহর প্রকল্পের ১০ নম্বর সেক্টরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
আজ মঙ্গলবার রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিনের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। রাজউকের সহকারি পরিচালক মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পূর্বাচল নতুন শহর প্রকল্পের অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজউক নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার ১০ নম্বর সেক্টরে অভিযান চালায়।
অভিযানে ২০-২৫টি স্থায়ী, অস্থায়ী, সেমি পাকা অবৈধ স্থাপনাসহ অন্যান্য স্থাপনা উচ্ছেদ করা হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজউকের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানে পূর্বাচল নতুন শহর প্রকল্প ব্যবস্থাপক মো. মনিরুল হকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো..
মহান শহীদ দিবসে সম্প্রীতি বাংলাদেশ এর শ্রদ্ধা নিবেদন
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড সভা কাল
আওয়ামী লীগ ১০ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে